প্রধান সূচি

পাইকগাছায় মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষ বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রবিবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান ওয়াসিম, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহম্মেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial