পাইকগাছায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে শুরু হয়েছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইক) এর সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, কৃষক আব্দুল কুদ্দুস, জিএম তাজ উদ্দীন, সবুর রেজা, তাসলিমা বেগম ও রোজিনা বেগম।
প্রশিক্ষণে বিভিন্ন স্থান থেকে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন।
