প্রধান সূচি

পাইকগাছায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা, পরামর্শ ও সেবা প্রদান করার মাধ্যমে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী।

বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, হিসাব রক্ষণ কর্মকর্তা মুজিবর রহমান, সেটেলমেন্ট কর্মকর্তা আছাদুজ্জামান, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, পরিসংখ্যান কর্মকর্তা জীবন কুমার ভদ্র, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান ও সাংবাদিক আব্দুল আজিজ। দিবসটি উপলক্ষে সরকারী বিভিন্ন দপ্তরে বিনামূল্যে পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial