কাউখালীতে এক ঘন্টায় ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪০টি বৃক্ষ রোপন
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালীতে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারি ও ৬৪টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ একটি করে রবিবার বেলা ১২ থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩৪০টি বৃক্ষরোপণ করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সকল পর্যায়ে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাউখালী উপজেলা চত্বরে একটি চারা গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর ।
এ সময় উপস্থিত ছিলেন, পজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহমেদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. ইউসুফ আলী, এসকে জাবিদ হোসেন, উপজেলা প্রাথমিক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমূখ।
কাউখালী উপজেলায় এ কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সবাই মিলে গাছ লাগাই, নির্মল সুন্দর পরিবেশ বাঁচাই’।
পরে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে একটি চারা গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। এ সময় উপস্থিত ছিলেন সকল শিক্ষক কর্মচারি এবং শিক্ষার্থীবৃন্দ ৷ এর পর সকল শিক্ষক প্রত্যেকে একটি করে গাছ রোপণ করেন। ষ্টুডেন্টস কাউন্সিলের প্রতিনিধিবৃন্দ এ কাজে শিক্ষকদের সহায়তা করেন ।
এছাড়া উপজেলার ৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয় ৷
বাংলাদেশে রবিবার একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ১ ঘন্টার মধ্যে সাড়ে ৪ লাখ বৃক্ষরোপন করে বিশ্ব ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে ৷
