পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য শ. ম. রেজাউল করীমকে আ’লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক করায় পিরোজপুর প্রেসক্লাবের অভিনন্দন
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করীম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
তারা এক বিবৃতিতে পিরোজপুরের কৃতি সন্তান এডভোকেট শ. ম. রেজাউল করীমকে কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Please follow and like us:
« প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অমর সাহাকে সম্মাননা দিল পিরোজপুর প্রেসক্লাব (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বর্তমান সরকার ইসলাম দরদী সরকার …. এমপি আউয়াল »
