প্রধান সূচি

‘পিরোজপুরের জেলা ব্রান্ডিং ‘মাল্টা’

ষ্টাফ রিপোর্টার :
‘পিরোজপুরের মাল্টা ভরে যায় মনটা’। উপকূলীয় জেলা পিরোজপুরের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত এবং তার স্বাতন্ত্র বৈশিষ্টকে বিকশিত করার লক্ষ্যে অত্র জেলা এখন থেকে ‘মাল্টা ব্রান্ডিং জেলা’ হিসেবে পরিচিতি লাভ করল।
মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসকের হল রুমে এ সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মাল্টা চাষী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial