প্রধান সূচি

স্বরূপকাঠীতে জাল নোটসহ একজন গ্রেফতার

স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠী উপজেলায় মোঃ মাসুম মাতুব্বর (৩২) নামে এক ব্যক্তিতে তিন হাজার টাকার ৬টি ৫০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে রবিবার তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

শনিবার উপজেলার সোহাগদল গ্রাম থেকে মাসুমকে ৬টি পাঁচশত টাকার জাল নোটসহ আটক করে পুলিশ। গ্রেফতারকৃত মাছুম মাতুব্বর ভান্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের পুর্ব পশারিবুনিয়া গ্রামের মৃত হাচান আলী মাতুব্বরের ছেলে।

মামলার বাদি স্বরূপকাঠী থানার এস আই অহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা তৈরি চক্রের হোতা মাছুম মাতুব্বরকে পশ্চিম সোহাগদল গ্রামের একটি দোকানের সামনে থেকে ৬টি ৫০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার মধ্যকাঠীপাড়া গ্রামের মৃত নাজেম খানের ছেলে মিল্লাত হোসেন মিলু পালিয়ে যেতে সক্ষম হয়।

স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম জানান, শনিবার রাতে ওই ব্যক্তিরা সোহাগদল গ্রামে জাল টাকা দিয়ে একটি দোকানে কেনাকাটা করে। এসময় দোকানি তাদের দেয়া টাকা জাল বুঝঁতে থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে মাসুম মাতুব্বরকে গ্রেফতার করে রাতেই থানায় নিয়ে আসেন। পরে মামলা দিয়ে রবিবার পিরোজপুর আদালতে প্রেরণ করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial