প্রধান সূচি

পিরোজপুরে কমল স্পোর্টিং ক্লাবের পুরস্কার বিতরনী অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার : 
পিরোজপুরে কমল স্পোর্টিং ক্লাবের আয়োজনে তিন দিন ব্যাপী টেবিল টেনিস ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পিরোজপুর পুরাতন ডিসি অফিস ভবনের বিশ^বিদ্যালয় ক্লাবে পুরস্কার বিতরনী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এমদাদুল ইসলাম শানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রতুল ব্রক্ষ্ম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক জিপি সৈয়দ সাব্বির আহম্মেদ, কমল একাডেমীর চেয়ারম্যান মঈনুল আহসান মুন্না, মুখ্য সচিব আফজাল হোসেন টিপু।
অনুষ্ঠান টেবিল টেনিস (দ্বৈত) চ্যাম্পিয়ন সুমন ও জাহাঙ্গীর, রানার্স আপ শাহ আলম ও রাজ্জাক, তৃতীয় প্রশান্ত ও পরাগ। দাবা চ্যাম্পিয়ন পরাগ, রানার আপ খলিল, তৃতীয় হাসান এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial