Saturday, July 15th, 2017
মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলার বেতমোড় গ্রামের মৃত হাচান আলীর ছেলে জাফর (৫০) জমাদ্দার শনিবার দুপুরে নিজ ঘরের ত্রুটিপূর্ণ বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে বিদু্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে, ভান্ডারিয়া উপজেলার হরিণপালা আবাসন এলাকায় আলমগীর শরীফের ছেলে জাহিদুল ইসলাম (১৭) শনিবার দুপুরে পেয়ারা পারার জন্য গাছে উঠে। এ সময় পেয়ারা গাছের পাশ্ববর্তী বৈদ্যুতিক তারে জড়িয়ে জাহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাইকগাছার সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি : প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সাথে থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অফিসার ইনচার্জের কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংবাদিক শ্যাম সুন্দর ভদ্র, প্রভাষক ময়নুল ইসলাম, মৃত্যুঞ্জয় সরদার, গাজী মোঃ আব্দুল আলীম, গাজী আলাউদ্দীন প্রমুখ।
পাইকগাছায় মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় র্যালী, আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, ক্রেষ্ট ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ফোরামের উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, অধ্যক্ষবিস্তারিত পড়ুন
সভাপতি সাজ্জাত : সম্পাদক মনিরুজ্জামান
পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৭১ জন ভোটারের মধ্যে ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে মোঃ সাজ্জাত আলী সরদার (ছাতা) প্রতীকে ৯৭ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে মোঃ মনিরুজ্জামন (আম) প্রতীকে ১১৭ ভোট পেয়ে পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৫ জন সদস্য প্রার্থীর মধ্যে তোবারক হোসেন (টেলিভিশন) প্রতীকে ১১৩, জিনারুল ইসলাম (মই) প্রতীকে ১০৩বিস্তারিত পড়ুন
