প্রধান সূচি

মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পরিচিতি সভা

ভান্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ, পরিচিতি ও আলোচনা সভা এবং নবীনদের মাঝে ডায়েরী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি)র উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয়পার্টি জেপি মহিলা পার্টি ও নারী উন্নয়ন ফোরামের উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।

আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বিশেষ অতিথি আসমা আক্তার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজী বিষয়ের বিভাগীয় প্রধান বিশ্বাস সাইদুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ আবু হানিফ জোমাদ্দার, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, শিক্ষার্থী মৌমিতা কর্মকার, জান্নাতুল মদিনা প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের গভনির্ং বডির সদস্য মোঃ হেমায়েত উদ্দিন রুস্তুুম মিয়া, কিরন চন্দ্র বসু। পরে মানবিক, বিজ্ঞান ও বানিজ্য বিষয়ে নবাগত ৪০০ শিক্ষার্থীর মাঝে ডায়েরী বিতরণ করা হয়।

উল্ল্যেখ, দক্ষিণাঞ্চলে নারী শিক্ষার অগ্রযাত্রার জন্য পরিবেশ ও বন মন্ত্রী তাঁর মা মাজেদা বেগমের নামে ১৯৮৯ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial