বাগেরহাটে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি :
“জেগে ওঠো বাংলার বিবেক” এই স্লোগান সামনে রেখে বাগেরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের মীর জুলফিকার আলী অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে সংগঠনের জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহ্ আলম টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পংকচ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি।
আলোচনা সভায় অন্যন্যদের মধে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সদস্য দৈনিক ভোরের দর্পণ ও আইএনবি নিউজের জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী শিল্পি সোমাদ্দার, অধ্যক্ষ অজয় সরকার, ডাঃ জিল্লুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের ১৪ দফা বাস্তবায়নের লক্ষে ঐক্যবধ্য হয়ে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।
