প্রধান সূচি

বাগেরহাটে নারী নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে যৌতুক দাবী এবং নারী নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সামাজিক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা মহিলা পরিষদের সভানেত্রী শিল্পি সমাদ্দার, সাধারণ সম্পাদিকা এ্যাডভোকেট পারভিন আহম্মেদ, কেএনকেএস এর নির্বাহী পরিচালক অনিতা রায়, জাহানারা খাতুন, নির্যাতিতা গৃহবধু তুলি আঁখিয়ার প্রমুখ।

বক্তারা, অভিলম্বে নির্মমভাবে নারী নির্যাতনকারী গোলাম মোর্তুজা সোহেল আহম্মদকে (জগলু) আইনের আওতায় এনে কঠোর বিচার দাবী করেন।

পরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নির্যাতিতা গৃহবধু তুলি আঁখিয়ার। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রেমের সুত্র ধরে গোলাম মোর্তুজা সোহেল আহম্মদের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় গোলাম মোর্তুজা সোহেল আহম্মদ তার আগের স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে বলে উল্লেখ করলেও কিছুদিন পর আবার পূর্বের স্ত্রী ও সন্তানদের সাথে যোগাযোগ রাখে। এরপর থেকে তুলি আঁখিয়ারের কাছে মোটা অংকের যৌতুক দাবী করে। শুরু হয় যৌতুকের দাবীতে নির্যাতন। এমনকি জোর করে তার গর্ভের সন্তানও নষ্ট করে ফেলে তার স্বামী। এসময় শারীরীক নির্যাতনের বিভিন্ন প্রমান দেখিয়ে তিনি এর বিচার দাবী করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial