প্রধান সূচি

বাগেরহাটে গাজার গাছসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে গাজার গাছসহ সহিদুল সরদার (৪০) নামের এক চাষিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার মৎস্য ঘেরের সবজি ক্ষেত থেকে ৬ ফুট লম্বা একটি গাজার গাছ উদ্ধার করা হয়।

আটককৃত সহিদুল ইসলাম সরদার সদরের বারুইপাড়া গ্রামের মশিউর রহমান সরদারের ছেলে।

বাগেরহাট মডেল থানার এস আই এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সহিদুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে মৎস্য ঘেরের পাড়ে সবজি ক্ষেত থেকে চাষ করা একটি গাজার গাছ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial