প্রধান সূচি

সভাপতি সাজ্জাত : সম্পাদক মনিরুজ্জামান

পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৭১ জন ভোটারের মধ্যে ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে মোঃ সাজ্জাত আলী সরদার (ছাতা) প্রতীকে ৯৭ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে মোঃ মনিরুজ্জামন (আম) প্রতীকে ১১৭ ভোট পেয়ে পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৫ জন সদস্য প্রার্থীর মধ্যে তোবারক হোসেন (টেলিভিশন) প্রতীকে ১১৩, জিনারুল ইসলাম (মই) প্রতীকে ১০৩ ও জিয়াউর রহমান (মোরগ) প্রতীকে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে সহ-সভাপতি পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, সভাপতি প্রার্থী দেবব্রত রায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ান। নির্বাচন পরিচালনা করেন ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, জিএম রেজাউল করিম ও আব্দুস সেলিম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial