পাইকগাছায় মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় র্যালী, আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, ক্রেষ্ট ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সংগঠনের পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
ফোরামের উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা কৃষি অফিসার এইচএম জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উদযাপন কমিটির আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সাবেক সভাপতি গাজী সালাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, গ্রামীন সোলার পাওয়ারের স্বত্তাধিকারী মোঃ ইব্রাহীম শেখ।
মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা জিএম মিজানুর রহমান, সহ-সভাপতি বি সরকার, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর ও সদস্য পলাশ কর্মকার।
অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “মিডিয়া ক্যানভাস” এর মোড়ক উন্মোচন করা হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহীদ মুক্তিযোদ্ধা, সকল নিহত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
