স্বরূপকাঠিতে আওয়ামীলীগের ঈদ পনুর্মলনী অনুষ্ঠান
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠি উপজেলা ও পৌর আওয়ামীলীগের ঈদ পনুর্মলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্বরূপকাঠি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম.এ আউয়াল।
উপজেলা আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, স্বরূপকাঠি পৌর সভার মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ শওকত আকবর, উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদসহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় স্বামীসহ ৭জনের বিরুদ্ধে মামলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছে ২৭২জন »
