বাগেরহাটে র্যাবের হাতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আটক
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জে আপন ভাইসহ পৃথক দুটি হত্যা মামলায় ইলিয়াস শেখ (৪৮) নামের ফাঁসি ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস শেখ চিংড়াখালী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে। তাকে আদালতে রায় ঘোষনার ১৬ বছর পর আটক হলো।
র্যাব-৬ এর কমান্ডার লে. কমান্ডার মোঃ জাহিদ জানায়, চিংড়াখালী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে ইলিয়াস শেখ ১৯৯৯ সালে তার বড় ভাইকে হত্যা করে। মামলায় জামিন নিয়ে সে ২০০০ সালে সৌদি আরবে চলে যায়। দেশে ফিরে আবারো একই এলাকার তরিকুল নামে এক ব্যাক্তিকে হত্যা করে। ২০১১ সালে বাগেরহাট দায়রা জজ আদালত পৃথক ওই দুটি হত্যা মামলায় ইলিয়াসকে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। এর পরে সে নাম পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। সম্প্রতি বাড়িতে এসে একটি বাহিনী গড়ে তোলে ওই ইলিয়াস। র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া এসব তথ্য যাচাই শেষে তাকে আটক করে।
আটক ইলিয়াস শেখকে মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৬ এর কম্পনী কমান্ডার মোঃ জাহিদ জানান।
