১০টি পদে ৫২৪টি আবেদন
নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছে ২৭২জন
ভান্ডারিয়া প্রতিনিধি :
ভান্ডারিয়া পৌর সভায় ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে পৌরসভায় নিন্মমান সহকারী কাম মুদ্রাক্ষরীক, হিসাব রক্ষক, সহকারী কর আদায়কারি, সহকারি হিসাব রক্ষক, আদায়কারী, বাজার পরিদর্শক, টিকাদান কারী, অফিস সহায়ক ৩য়/ ৪র্থ শ্রেণি এ ৮টি পদে ১০জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অনলাইনে মোট ৫শত ২৪টি আবেদন জমা পড়ে।
আবেদন কারীদের লিখিত পরীক্ষা শুক্রবার স্থানীয় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হয়। কলেজের ৯টি কক্ষে সকাল ১০টা থেকে ১১পর্যন্ত ১ঘন্টা ৩য় শ্রেণি এবং ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধা ঘন্টা ৪র্থ শ্রেণি কর্মচারিদের লিখিত পরীক্ষা নেয়া হয়।
পরীক্ষা চলাকালীন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী। এছাড়া দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুদ্দিন গিয়াস, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মামুন, কলেজের শিক্ষক ও পৌর সভার সচিব মোঃ আনোয়ার হোসেন। এদিকে পরীক্ষা সুষ্ঠ ও মান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রের বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।
ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী জানান, পরীক্ষাপত্র দেখার পর উত্তির্ণদের ভাইবা পরীক্ষায় যারা উত্তির্ণহবে তাদের নিয়োগ প্রদান করা হবে।
