স্বরূপকাঠীতে ইউপির উপ নির্বাচনে সদস্য পদে হোসনেয়ারা বিজয়ী
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদের উপ নির্বাচনে মোসাঃ হোসনেয়ারা বেগম ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসাঃ রিনা বেগম পেয়েছেন ৯৪৫ ভোট।
বৃহস্পতিবার কঠোর নিরপত্তা ও শান্তিপুর্ন পরিবেশে ওই উপ নির্বাচনে মোট তিনটি সেন্টারে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইউসুফ হারুন বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ওই ওয়ার্ডের ইউপি সদস্যা শিল্পী খানমের সরকারী চাকুরী হওয়ায় পদটি শূন্য হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সমন্বিত শিশু কেন্দ্রিক জলবায়ু অভিযোজন প্রকল্প বিষয়ক কর্মশালা »
