প্রধান সূচি

বাগেরহাটে মাদক সেবন ও সংরক্ষনের দায়ে দুই জনের কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে মাদক সেবন ও সংরক্ষনের দায়ে জাকির হোসেন (২৮) ও হাফিজুর রহমান (২২) নামের দুই যুবককে কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ব্যাস্ততম সাধারন মোড় এলাকা থেকে মদ খেয়ে মাতলামি করা অবস্থায় বাগেরহাট মডেল থানা পুলিশ তাদেও আটক করে।

এসময় তাদের দেহ তল্লাশী করে গাঁজা উদ্ধার করা হয়। পরে বাগেরহাট সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ ভ্রাম্যামান আদালত বসিয়ে জাকির হোসেনকে দুই মাস ও হাফিজুর রহমানকে তিন মাসের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরন করে।

দন্ডপ্রাপ্ত জাকির হোসেন সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামের রহমান শেখের ছেলে ও হাফিজুর রহমান কচুয়া উপজেলার পিংগুড়িয়া গ্রামের ইউনুস মোল্লা ছেলে।

বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ বলেন, মদ্যপান ও গাঁজা সংরক্ষনের দায়ে দুইজনকে কারাদন্ড দেয়া হয়েছে। যার মধ্যে জাকির হোসেন দূরপাল্লার পরিবনের চালক ও হাফিজুর রহমান এলাকায় চুরি করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial