প্রধান সূচি

পাইকগাছায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হস্ত, বস্ত্র ও কুঠিশিল্প মেলা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হস্ত, বস্ত্র ও কুঠিশিল্প মেলা। এ লক্ষ্যে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের অনুমোদন পেলে আগামী দুএকদিনের মধ্যে মেলা উদ্বোধন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করতে পারেন বলে আয়োজক কমিটির প্রধান রুহুল আমিন বাপ্পি জানিয়েছেন।

তিনি জানান, উপজেলা পর্যায়ে এ ধরণের মেলা সচারাচর হয়ে থাকে না। এ মেলা এলাকার বিনোদন প্রিয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশু-কিশোরদের বিনোদনের জন্য মেলায় বর্ণাঢ্য আয়োজন রয়েছে।

পাইকগাছা কলেজের প্রভাষক মাসুদুর রহমান মন্টু জানান, এলাকায় শিশুদের জন্য বিনোদনের কোন ব্যবস্থা নাই। শুধু শিশু নয় সব শ্রেণির মানুষের জন্য হস্ত, বস্ত্র ও কুঠির শিল্পমেলার মাধ্যমে এলাকার শিশু-কিশোর ও সব ধরনের মানুষের বিনোদনের চাহিদা পূরণ হবে। তবে বর্ষা মৌসুম হওয়ায় কিছুটা হলেও মেলার মূল উদযাপন ব্যাহত হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। এ ক্ষেত্রে বর্ষা মৌসুমকে মাথায় রেখে পর্যাপ্ত অনুকূল পরিবেশ বজায় রাখা হবে বলে আয়োজকরা জানান।

মেলার স্বাজ-স্বাজ রব দেখে ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial