প্রধান সূচি

জমে উঠেছে পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পৌর বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দারে দারে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশন।

আগামী ১৫ জুলাই শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে মোঃ সাজ্জাত আলী সরদার (ছাতা), শেখ গোলাম ফারুক বুলু (চেয়ার) ও দেবব্রত রায় (দোয়াত কলম) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সহ-সভাপতি পদে মোঃ মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান (আম) ও নাজমুল ইসলাম (খেঁজুর গাছ)। পরিচালক পদে তোবারক হোসেন (টেলিভিশন), ইমদাদুল সরদার (বই), জিয়াউর রহমান (মোরগ), জিনারুল ইসলাম (মই) ও জলিল ঢালী (ঘড়ি) প্রতীকে নির্বাচন করছেন।

প্রচার-প্রচারণার শেষ মূহুর্তে জনমত জরিপে সাজ্জাত আলী সরদার পুনরায় সভাপতি নির্বাচিত হতে পারেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial