প্রধান সূচি

মঠবাড়িয়ায় দুই কিশোরের চুল কেটে দিয়েছে এমপির সমর্থকরা

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ার স্বতন্ত্র এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী’র আমমোক্তার নামা দিয়ে যুবলীগ নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয়ায় স্কুল ছাত্র ফেরদৌস তালুকদার (১৫) ও কিশোর মিরাজ (১৩)কে দফায় দফায় মালধর করে চুল কেটে দিয়েছে এমপি রুস্তুম আলী ফরাজীর সমর্থকরা। এ ঘটনায় এলাকায় ক্ষেভের সৃষ্টি হয়েছে।

ফেরদৌস  উপজেলার বড় শৌলা গ্রামের মোঃ মানিক তালুকদারের ছেলে এবং স্থানীয় মিরুখালী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। মিরাজ উত্তর মিরুখালী গ্রামের মোঃ আলতাফ হাওলাদারের ছেলে।

ওই ছাত্র ও কিশোর জানান, এমপির মামলা দায়েরের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে  সোমবার মঠবাড়িয়া উপজেলা সদরে অনুষ্ঠিত সমাবেশে তারা যোগ দেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কাটাখালী বাজার সংলগ্ন সড়কে তাদের গতিরোধ করে এমপির সমর্থক সন্ত্রাসী লাভলু তালুকদার, মামুন, মহিবুল্লাহ ও বেল্লাল তাদের মারধর করে মাথার চুল কেটে দেয়।

এলাকাবাসী জানায়, উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় থানায় ডাকাতি ও হত্যা চেষ্টার মামলা রয়েছে।

লাভলু তালুকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, লেখাপড়া না করায় আমি তাকে ধমক দিয়েছি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ডাঃ রুস্তুম আলী ফরাজির বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশের সংবাদ ফেসবুকে শেয়ার করায় গত ৬ জুলাই রাতে মঠবাড়িয়ায় এমপি রুস্তুম আলী ফরাজি আমমোক্তারনামা দিয়ে তার অনুসারী একজনকে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন-২০১৩) এর ৫৭ ধারায় দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial