প্রধান সূচি

পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার :

“পরিবার পরিকল্পনা; জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” স্লোগানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।  সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এর  উপ-পরিচালক রামকৃষ্ণ দাস।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ আব্দুল্লাহ আল ফয়সাল, ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, ডাঃ এসপি সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ বলেন, আমরা এখন থেকে সচেতন না হলে আগামী ৫০ বছরের মধ্যে দেশের জনসংখ্যা দ্বিগুন হবে এবং সেক্ষেত্রে আমাদের মৌলিক চাহিদা পূরণে সমস্যার সৃষ্টি হবে। আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে এখনই সচেতন হতে হবে।

সভায় উপস্থিত পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এমডিজি এর মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। আলোচনা সভা ও র‌্যালিতে পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং পিরোজপুরের বিভিন্ন সরকারি অফিস ও বেসরকারি সংস্থার এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এছাড়া এদিন সকালে পরিবার পরিকল্পনা মা, শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের বিশেষ সেবা প্রদান করা হয়। মা ও শিশু কল্যান কেন্দ্রে এ সেবা গ্রহণে বিপুল পরিমান সেবা গ্রহীতা উপস্থিত হন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial