চিতলমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
চিতলমারী প্রতিনিধি :
‘পরিবার পরিকল্পনা-জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ রাশেদ শেখের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুখময় ঘরামী, ডাঃ নরহরি বৈরাগী প্রমূখ।
Please follow and like us:
« বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে ছাত্রলীগের অফিস উদ্বোধন »
