চিতলমারীতে বজ্রপাতে চিংড়ি চাষির মৃত্যু
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে মৎস্য ঘেরে খাবার দিতে গিয়ে বজ্রপাতে এক চিংড়ি চাষির মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার আড়ুয়াবর্ণী হিন্দু পাড়া গ্রামের দেবেন্দ্রনাথ আরিন্দার ছেলে হরিশ চন্দ্র আরিন্দা (৫০) চিংড়ি ঘেরে খাবার দিতে যায়। এ সময় বজ্রপাত হওয়ায় তার মৃত্যু হয়। পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজির পর সন্ধ্যা ৭ টার দিকে ঘেরের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে।
Please follow and like us:
« আরএফএলের বিজ্ঞাপনে নিপুণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মংলা বন্দরের নিয়োগ অনলাইনে »
