ইন্দুরকানীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিশ্ব জনসংখ্যা দিবসের একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সেলিম, মোঃ শাহ আলম প্রমুখ।
Please follow and like us:
« সাংবাদিক আনোয়ার আহম্মেদের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শোক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে পারিবারিক কলহে স্বামীর আত্মহত্যা »
