প্রধান সূচি

পাইকগাছায় চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা পৌর এলাকা থেকে পানি ভর্তি ড্রামে চিংড়ি সরবরাহ করার অভিযোগে প্রায় লাখ টাকার বাগদা চিংড়ি জব্দ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কয়রা উপজেলার চৌকুনি গ্রামের চিংড়ি ব্যবসায়ী শফিকুল ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ ও পেশকার শাকিরুল ইসলাম।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial