প্রধান সূচি

নাজিরপুরে ইয়াবাসহ তরুণ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৬ পিস ইয়াবাসহ শিমুল শেখ (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিমুল শেখ উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের চিলানী গ্রামের আলমগীর শেখের ছেলে।

মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহজাদা জানান, মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হোগলাবুনিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শিমুলকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial