প্রধান সূচি

আরএফএলের বিজ্ঞাপনে নিপুণ

কন্ঠ বিনোদন :

দেশের শীর্ষ বিপণন প্রতিষ্ঠান আরএফএলের বিজ্ঞাপনে কাজ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। জানা যায়, আরএফএল প্রোডাক্টের আরএফএল অর্গানাইজার নামক বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন।

গত ৯ জুলাই বিজ্ঞাপনের শুটিং শুরু হয় রাজধানীর কোক ষ্টুডিওতে। বিজ্ঞাপনটির নির্মাতা মাকমুদ সোহেল।

এ বিজ্ঞাপনের কাজ করা প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমি বরাবরই বেছে বেছে কিছু বিজ্ঞাপন করি। এটিও তার ব্যতিক্রম নয়। যে কাজই করি না কেন যথেষ্ট আন্তরিকতা নিয়েই তা করি। আমি মনে প্রাণে একজন শিল্পী। বিজ্ঞাপন ভাবনা আমার পছন্দ হয়েছে।’

এর আগে পাঁচ বছর আগে চিত্রনায়িকা নিপুণ আরএফএল এর আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এটি এই প্রতিষ্ঠানের সাথে তার দ্বিতীয় কাজ। নিপুণ বর্তমানে ‘ধূসর কুয়াশা’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন। ছবিটি নির্মাণ করছেন উত্তম আকাশ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial