স্বরূপকাঠিতে ২৫০ ঘনফুট নিষিদ্ধ গেওয়া কাঠ জব্দ
স্টাফ রিপোর্টার :
স্বরূপকাঠিতে ২৫০ ঘনফুট নিষিদ্ধ গেওয়া কাঠ জব্দ করেছে উপজেলা বন বিভাগ। রবিবার উপজেলার সোহাগদল গ্রমের হাজী আব্দুস সত্তারের স্ব-মিল থেকে ঐ কাঠ জব্দ করা হয়।
উপজেরা বন কর্মকর্তা মোঃ ইউসুফ আলী হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরের পর ঐ স্ব-মিলে অভিযান চালিয়ে আনুমানিক ২৫০ ঘনফুট নিষিদ্ধ গেওয়া কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা বলে জানান তিনি। জব্দকৃত কাঠ উপজেলা সদরে আনার প্রক্রিয়া চলছে।
Please follow and like us:
« দুর্ভোগে স্বরূপকাঠি থেকে বরিশাল যাবার হাজার হাজার যাত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে মোবাইল চুরির অভিযোগে এক শিশুকে নির্যাতন »
