প্রধান সূচি

মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা রবিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপদেষ্টা গাজী সালাম, জিএম মিজানুর রহমান, হাফিজুর রহমান রিন্টু, সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, মোঃ আব্দুল আজিজ, এমআর মন্টু, ইমদাদুল হক, প্রমথ রঞ্জন সানা, রবিউল ইসলাম, ইমদাদুল হক ও বিভূতি ভূষণ ঢালী।
সভায় র‌্যালী, আলোচনা সভা, বিশেষ স্মরণিকা-মিডিয়া ক্যানভাস প্রকাশ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে আগামী ১৫ জুলাই মফস্বল সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial