প্রধান সূচি

ডুমরীতলা এলাকার ত্রাস পলাশ ফকির গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরীতলা ইউনিয়নের ত্রাস সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ ফকির (২৮)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় শহরতলী ডুমরীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত পলাশ ডুমরিতলা গ্রামের জয়নাল ফকিরের ছেলে। সে মাদক ও দ্রুত বিচার মামলাসহ ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, এস.আই ফারুক হোসেনের নেতৃত্বে খলিশাখালী মাদ্রাসার দক্ষিণ পাশে ডুমরিতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানায় তার বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial