কাউখালীতে ভারসাম্যহীন অজ্ঞাত এক মায়ের স্মরণে দোয়া মাহফিল
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে ভারসাম্যহীন অজ্ঞাত এক মায়ের (মর্জিনা) স্মরণে রবিবার কাউখালী উপজেলার কেউন্দিয়া নেছরিয়া দ্বীনিয়ার নূরানী মাদ্রাসায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজক উন্নয়ন পরিষদের সভাপতি সমাজ সেবক আব্দুল লতিফ খসরু।
এর আগে উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেউন্দিয়া নেছরিয়া দ্বীনিয়ার নূরানী মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ তৌহিদুল ইসলাম, কেউন্দিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিব হোসেন মিঠু, মাদ্রাসার শিক্ষক মোঃ সোলাইমান, ছাত্র অভিভাবক মোঃ আলি আকবর। পরে মরহুমার রুহের মাখফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, পথহারা পথের এই অজ্ঞত ভারসম্যহীন মর্জিনা কয়েকদিন ধরে পথে খুবই অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। কিন্তু বেওয়ারিশ জীবনে তার পাশে কেউ ছিল না। এমনকি মৃত্যুর আগে হাসপাতালে নেওয়ারমত মানুষও ছিল না তার। পথচারিরা কৌতহল বসত এক নজর দেখে ঝামেলা মনে করে চলে যাচ্ছিল। কিন্তু কাউখালী উপজেলার আঃ লতিফ খসরু নামের ষার্ট উর্ধ ব্যাক্তি ছিলেন ব্যতিক্রম তিনি মানুষিক ভারসাম্যহীন গুরতর অসুস্থ এই মানুষটিকে পরম মমতায় নিজের দায়িত্বে পথ থেকে তুলেনিলেন। তার পর সোজা রিক্সায় নিজে দায়িত্বে উপজেলা হাসপাতালে ভর্তি করেন বৃহস্পতিবার (৬/০৭/২০১৭) সকাল ৯ টায়, একই দিন চিকিৎসা দিন অবস্থায় রাত ৯.৩০ মিনেটের সময় নাফেরার দেশের চলে যান (ইন্তেকাল করেন) তিনি। পরে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ ও পুলিশ প্রশাসনের সহায়তায় গত শুক্রবার বাদ জুমা দক্ষিণ বাজার ডিপুটি বাড়ী জামে মসজিদের সামনে জানাজা শেষে উপজেলার দক্ষিণ বাজার কেন্দ্রীয় কবর স্থানে মরহুমাকে দাফন করা হয়।
