প্রধান সূচি

পাইকগাছায় সরদার আবু হোসেন কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার ঐতিহ্যবাহী সরদার আবু হোসেন কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান শনিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অধ্যক্ষ শেখ ফারুক উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ বজলুর রহমানের পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী। বিশেষ অতিথি ছিলেন, সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল সরদার, প্রভাষক দেলওয়ার হোসেন, আজিজুর রহমান, এস রোহতাফ উদ্দীন, সুনীল কুমার সরকার, ময়নুল ইসলাম, আবু সালেহ মোহাম্মদ ইকবাল, মনোজিত মন্ডল, পঞ্চানন সরকার ও সাংবাদিক আব্দুল আজিজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মারিয়াম খানম হিয়া, তমালিকা কর্মকার, দুলাল মিস্ত্রী, সারমিন নাহার, হিরোক সানা, রাকিবুল বিশ্বাস, মায়া বৈদ্য, সবুজ আহম্মেদ, সীমা সানা, দিবায়ন মন্ডল, আকাশ মন্ডল, মিনাক্ষী বাছাড়, সুবর্ণা মন্ডল ও লাকি।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে কলেজের প্রতিষ্ঠাতা সরদার মঈন উদ্দীনসহ প্রতিষ্ঠানের প্রয়াত শুভাকাঙ্খিদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

 

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial