প্রধান সূচি

ভান্ডারিয়ায় হিন্দ-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়ায় শুক্রবার সকালে উপজেলার মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা, সদস্য সন্তোষ কুমার মজুমদার, স্বপন কুমার চক্রবর্তী, ভান্ডারিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বিরেন চন্দ্র বসু, সঞ্জীব কুমার মজুমদার, শান্তি রঞ্জন, শঙ্কর জীৎ সমদ্দার, সুনিল সড়কার, রনজিৎ মন্ডল আশুতোষ হালদার প্রমূখ।

সভায় নতুন প্রজন্মকে ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ, ধর্মীয় মূল্যবোধ এবং দৈনন্দিন কাজে ধর্মীয় বিষয়ে সচেতন করতে বয়জেষ্ঠ্যদের সম্পৃক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার  আহবান জানানো হয়।

সভায় উপজেলার নদমুলা ইউনিয়নের সাবেক সভাপতি শিক্ষক বিনয় ভূষন হালদার পরলোক গমন করায় তার আন্তার শান্তি কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial