বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে টিভি বিতরণ
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে টিভি বিতরণ করা হয়েছে।
উপজেলা মিলনায়তনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হাফিজ, জেলা পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট পারভীন আহম্মেদ। অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সরদার শুকুর আহম্মেদ, শেখ আবু হেনা, আব্দুল লাহিল, মোঃ সিরাজ হাওলাদার, অচিন কুমার দাস, দিপু সাহা প্রমুখ।
Please follow and like us:
« সুন্দরবনে দুটি মাথাসহ ৮০ কেজি হরিণের মাংস উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় হিন্দ-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা »
