প্রধান সূচি

স্বরূপকাঠিতে কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষনের অভিযোগ

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠির পশ্চিম সোহাগদল গ্রামের এক কলেজ ছাত্রীকে (১৭) অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে অভিযুক্ত ধর্ষক আমির হোসেনকে আসামী করে ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।

ধর্ষক আমির হোসেন একই গ্রামের মোজাফ্ফর হোসেনের পুত্র ও দুই সন্তানের জনক। মামলা দায়েরের পরে বৃহস্পতিবার ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানাগেছে, কাঠ ব্যবসায়ী আমির হোসেন ওই ছাত্রীকে গত ২৮ জুন সোহাগদল থেকে অপহরণ করে বরিশাল হয়ে ঢাকা নিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষন করে। ধর্ষিতা সেখান থেকে কৌশলে পালিয়ে বাড়ি ফেরে। বুধবার তার বাবা মেয়েকে অপহরণ ও ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয় মামলার তদন্ত কর্মকর্তা এস আই অলক চন্দ্র বলেন, মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে আসামীকে গ্রেফতার করতে অভিযান চালানো হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial