প্রধান সূচি

মঠবাড়িয়ায় যুবলীগের বর্ধিত সভা

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মঠবাড়িয়া পৌর শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পৌর যুবলীগ সভাপতি তৌহিদ আহমেদ মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, যুগ্ম সম্পাদক রামিম আহমেদ, শাহিন মিয়া নবী, সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, তথ্য সম্পাদক সগির মাষ্টার, উপজেলা যুবলীগ সদস্য শাহ আলম শিকদার, পৌর যুবলীগের সহ-সভাপতি আবু জাফর কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, ইনজামুল হক রিপন, যুবলীগ সদস্য মোস্তফা কামাল বুলেট প্রমুখ।

সভা পরিচালনা করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া মুন্না প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial