প্রধান সূচি

ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ || আর্থিক লেনদেনের অভিযোগ

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়া উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের পর তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অনলাইনে ৭৪৯ জনের আবেদনের যাচাই বাছাই শেষে প্রাথমিক পর্যায়ে (ক), (খ) এবং (গ) এ তিন ক্যাটাগরিতে ভান্ডারিয়া পৌর শহরসহ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫০৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ তালিকায় ভান্ডারিয়া সদরে (পৌর শহর) ৬৩জন, ভিটাবাড়িয়া ইউনিয়নে ৪৯জন, নদমুলা ইউনিয়নে ৩০জন, ধাওয়া ইউনিয়নে ৪৮জন, ইকড়ি ইউনিয়নে ৩৩জন, তেলিখালী ইউনিয়নে ২৪জন এবং গৌরীপুরে ৪২জনসহ মোট ২৮৯জন রয়েছেন। ‘খ’ তালিকায় ভান্ডারিয়া সদরে ১০জন, ভিটাবাড়িয়ায় ৬জন, নদমুলায় ১০জন, ধাওয়ায় ৮জন, ইকড়িতে ৮জন, তেলিখালীতে ৭জন এবং গৌরীপুরে ১৩জনসহ মোট  ৬২জনের নাম রয়েছে। ‘গ’ তালিকায় ভান্ডারিয়া সদরে ৩৯জন, ভিটাবাড়িয়ায় ১৩জন, নদমুলায় ২৭জন, ধাওয়ায় ২০জন, ইকড়িতে ১২জন, তেলিখালীতে ১১জন এবং গৌরীপুরে ১৭জনসহ মোট  ১৪০জনের নাম তালিকাভুক্ত হয়েছে। অনলাইনে মোট আবেদন পড়েছে ৭৪৯জন। তা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০৩জন এবং বাকি ২৪৬ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাদ পড়েছেন।

এদিকে, আর্থিক লেনদেনের মাধ্যমে অমুক্তিযোদ্ধাদেরও তালিকাভূক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অমুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত করা প্রতিবাদে গত ৭ জুন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এক মাবনবন্ধন কর্মসুচি পালন করা হয়।

এদিকে, টাকা নিয়ে (গ) তালিকায় নমি অর্ন্তভূক্তি করার অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম ও মরহুম সুবেদার এম.এ খালেক এর পরিবার।

উল্লেখ্য, অনলাইনে আবেদনের পর গত ১৭ই মে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয় এবং ২৯ জুন শেষ হয়। ৭ সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটির সভাপতি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবেদার (অবঃ) আব্দুল আজিজ সিকদার, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মোঃ বাচ্চু মিয়া আকন্দ, জাতীয় মুক্তিযোদ্ধা বিষয়ক দপ্তরের প্রতিনিধি খান এনায়েত করিম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি মোঃ হারন অর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি আঃ মন্নান বিশ্বাস ও উপজেলা কমান্ডার সদস্য তৈয়বুর রহমান।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial