প্রধান সূচি

বিশ্ব কবি ও জাতীয় কবি বাঙ্গালি জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছে …… জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ

স্টাফ রিপোর্টার :

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর তুলনা তিনি নিজেই। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এর তুলনাও কাজী নজরুল ইসলাম। বাঙ্গালি জাতিকে তারা বিশে^র দরবারে পরিচিত করেছে।

বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্ত্রী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম শেখ।

এসময় তিনি আরো বলেন, বাঙ্গালি জাতিকে বিশে^র দরবারে যখন আমাদের এই ভুখন্ড বাংলাদেশ ছিলোনা যখন আমরা জাতিসত্তা নিয়ে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলাম ঠিক তখন এই দুজন ব্যাক্তি সারা বিশে^ বাঙ্গালি জাতির পরিচয় উপস্থাপন করেছিলেন।

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন, জেলা উদীচী সভাপতি এ্যাডভোকেট এম এম মান্নান, সাংবাদিক গৌতম নারায়ন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য আ ফ ম রেজাউল করিম।

এসময় সভাপতি বলেন, স্বাধীনতা যুদ্ধে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনেক অবদান ছিলো। ব্যাক্তিগত জীবনে নিপীড়ন ও কঠিন বাস্তবতা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি করে তুলেছিলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে বাংলাদেশে এনে তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন।

পরে জেলা শিল্পকলা একাডেমীর সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial