বাগেরহাটে সামাজিক বন কর্মকর্তার ঘুষের টাকা ফেরতের একদিন পর তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের সামাজিক বন বিভাগের ষাটগম্বুজ বনায়নের সদ্য বদলী কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘুষের টাকা ফেরত পদবার একদিন পর তার কর্মকালে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ করেছে তার স্থলে যোগদান কারি বনকর্মকর্তা। ০৬ জুলাই সামাজিক বন বিভাগের ষাটগম্বুজ সোসাল ফরেষ্টি নার্সারী টের্নিং সেন্টারে নতুন যোগদান কারি ভারপ্রাপ্ত কর্মকর্তা চিন্ময় মধু স্বাক্ষরিত পত্রে সদ্য বিদায়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে ৭টি অভিযোগ করা হয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে ২০১৬ Ñ ২০১৭ অর্থ বছরের বনায়ন খাতের টেন্ডার ও কোটেশন আইটেমের ২০ লাখ ৫০ হাজার টাকার মালামাল বুঝিয়া পাইয়াছি মর্মে ঠিকাদারের বিলে প্রাপ্তি স্বীকার পত্র দিলেও ট্রেনিং সেন্টারে কোন মালামার পাওযা যায়নি। অফিসের ব্যাবহৃত জিপ গাড়িতে ৪০ হাজার টাকা খরচ দেখিয়ে ভাউচার করা হলেও বাস্তবে ১২হাজার ২শ ৫০টাকা খরচ করে বাকি টাকা আতœসার্থ করা হয়েছে। তার এলাকার বাইরে খুলনার ফুলতলা এলাকায় সরকারি হাসপাতালেরর ৫০ গজের মধ্যে নিয়ম বহিভূত ভাবে ঘুষের বিনিময়ে একটি করাত কলকে লাইসেন্স নবায়ন করার সুপারিশ দিয়ে তা নবায়ন করেদেন। ষাটগম্বুজ সোসাল ফরেষ্টি নার্সারী টের্নিং সেন্টারে আওতায় শরণখোলার জনৈক জামাল বয়াতির সরকারি গাছ কাটার অপরাধে তার বিরুদ্ধে মামলা দেয়া হবেনা মর্মে তার কাছ থেকে ৬০ হাজার টাকা ঘুষ গ্রহন ও ৫০ হাজারটাকা ফেরৎ দেবার কথা উল্লেখ রয়েছে। শরণখোলা উপজেলারয় সামাজিক বনায়রের স্ট্রীপ বাগানের গাছ সরকারিভাবে নিলামে লট আকারে বিক্রয় করা হয়। যার ২লাখ ৫১ হাজার ৭শ৯০টাকা সরকারি কোষাগারে জমা না করে আতœসাথ করেছেন। খুলনা Ñ মংলা রেল লাইনের জমি অধিগ্রহনের সামাজিক বন বিভাগের উপকার ভোগিদের বনায়নের ক্ষতিপূরন ব্যাবদ বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় হতে নিজ নামে ২লাখ ৬৩ হাজার ৪৯টাকার চেক গ্রহন করিয়া আতœসার্থ করিয়াছেন। এই সকল অনিয়মের কারনে তাকে তেরখাদা এস এফসিতে বদলী করা হলেও তিনি অধ্যবধি যোগদান করেন নাই।
তবে ফরেষ্টার সিরাজুল ইসলামের কাছে ০১৭১৫৫৯০০৪৫ নম্বরে একাধিকবার রিং হলেও তিনি ফোন ধরেননি।
