পাইকগাছায় প্রয়াত মেয়র এসএম মাহাবুবর রহমান হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় প্রয়াত মেয়র এসএম মাহাবুবর রহমান হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রয়াত মেয়রের নিজ গ্রাম বয়ারঝাপায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এসএম এনামুল হক, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, প্রভাষক জাহাঙ্গীর আলম, এস রোহতাপ উদ্দীন, হুমায়ুন কবির, এসএম আমিনুর রহমান লিটু, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সানা, ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, হাফেজ আব্দুস সবুর, সিদ্দিক শিকারী, নূরুল ইসলাম, শাহরিয়ার, মোহর আলী, সরদার আবুল কালাম আজাদ, মোস্তফা সানা, শহিদুল ইসলাম গাজী, আব্দুস সালাম সানা ও আজিবর রহমান।
Please follow and like us:
« বাগেরহাটে সামাজিক বন কর্মকর্তার ঘুষের টাকা ফেরতের একদিন পর তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় রাড়–লী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত »
