প্রধান সূচি

মঠবাড়িয়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করে এমপি’র সংবাদ সম্মেলন

এস.এম. আকাশ, মঠবাড়িয়া :

এলজিইডি’র বিভিন্ন প্রকল্পে স্থানীয় এমপিকে জড়িয়ে অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজী।

বুধবার সকালে পৌর শহরের ডাক বাংলোয় সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ করে প্রত্যাখান করে এমপি ডা. রুস্তুম আলী ফরাজী বলেন, “দীর্ঘ ৩০ বছর ধরে সততার সাথে রাজনীতি করে আসছি। আমি একটি টাকাও নিয়মের বাইরে ব্যয় করিনি। এ কারনেই মঠবাড়িয়ার মানুষ আমাকে পর পর ছয় বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমার জনসমর্থনে ঈর্ষানিত হয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও বলেন, ‘এলজিইডির কাজ যথা নিয়মে টেন্ডারের মাধ্যমেই হয়ে থাকে এবং সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা দেখভাল করেন। আমার পরিবারের কোন সদস্য ঠিকাদারীর সাথে জড়িত নেই। এখানে স্বজনপ্রীতি করা কোন সুযোগ নেই। আমি চ্যালেন্স করে বলতে পারি আমার বিরুদ্ধে কেউ যদি একটা টাকার দুর্নীতি প্রমান করতে পারে আমি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করবো।’

এসময় এমপি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে যোগদান করে নৌকার ব্যানারে নির্বাচন করবেন এ গুজবের সত্যতা জানতে চাইলে তিনি তা কৌশলে এড়িয়ে যান।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial