ভান্ডারিয়ায় মেজর জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মিলাদ
ভান্ডারিয়া প্রতিনিধি :
ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বুধবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার এবং দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান ও পরিবেশ বন মন্ত্রী আনোয়ার হোসন মঞ্জু (এমপি) এর চাচা বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়া উদ্দিন আহ্ম্মেদ এর রোগ মুক্তির কামনায় কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আয়োজিত এক সভায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, ডেপুটি কমান্ডার মোঃ হারুন অর রশিদ, ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মন্নান বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান প্রমূখ।
পরে জিয়া উদ্দিন আহ্ম্মেদ এর রোগ মুক্তির কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুর সবুর।
