পিরোজপুর শহরে আগুন || ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর শহরের কেন্দ্রস্থল ক্লাব রোডে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গ্লোব লাইব্রেরীসহ দুইটি বইয়ের দোকান এবং চিপস এন্ড বাইটস্ নামে একটি কম্পিউটার বিক্রয়ের দোকান ক্ষতিগ্রস্থ হয়। এ তিনটি দোকানের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকরা জানান।
আগুনের খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শহরের প্রানকেন্দ্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
Please follow and like us:
« মেজর জিয়ার রোগ মুক্তি কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া ও মোনাজাত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবনে বনদস্যু গুরু বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার-২ »
