প্রধান সূচি

পিরোজপুরে কলেজ শিক্ষকের মানহানি মামলায় ইউএনও জামিন

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনের দায়ের করা মানহানি মামলায় জামিন নিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুর ইসলাম।

বুধবার দুপুরে আশ্রাফুর ইসলাম পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ইনভিজিলেটর হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম। এ সময় হলে দায়িত্বপালনকালে এক ছাত্রীর সিন পরিবর্তন করা নিয়ে আশ্রাফুর ইসলামের সাথে শিক্ষক মোনতাজ উদ্দিনের বাগবিতন্ডা হয়। এর জের ধরে তৎকালীন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসাইন কলেজ শিক্ষক মোনতাজ উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতে বিচার করার ভয় দেখিয়ে আশ্রাফুর ইসলামের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন। এ ঘটনায় মোনতাজ উদ্দিন বাদী হয়ে সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুর ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসাইনের বিরুদ্ধে আদালতে এক কোটি টাকার মানহানি মামলা করেন। গত ৩ মে  বিচারক মোঃ সাইফুজ্জামান আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

বুধবার আশ্রাফুর ইসলাম জামিন নিলেও  মনির হোসাইন আদালতে হাজির হননি।  বিচারক বিকেল চারটার মধ্যে মনির হোসেনকে আদালতে হাজির হওয়ার সময় দিলেও তিনি হাজির হননি।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial