পাইকগাছায় তাঁতী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক অদ্বৈত বাছাড়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তাঁতী লীগের উদ্যোগে বুধবার সকালে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার জাকির হোসেন, জেলা তাঁতী লীগের আহবায়ক সুমন আহম্মেদ খান, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম ইমন, সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, জেলা তরুণ লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কংকন মোড়ল, এসএম রেজাউল হক, সোহেল আহম্মেদ, কাজী ময়নুল কবির, খান জিকো, দেবব্রত রায়, গৌরাঙ্গ মন্ডল, আসিফ ইকবাল রনি, সঞ্জয় কুমার ঘোষ, প্রদীপ মন্ডল, মধু বাছাড়, বুলু ইসলাম, জনি, রিপন ও জীবন সরদার।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করে এমপি’র সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় মেজর জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মিলাদ »
