মেজর জিয়ার রোগ মুক্তি কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া ও মোনাজাত
ষ্টাফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের আশুরোগ মুক্তি কামনা করে পিরোজপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, প্রবীণ মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ ও হারুন অর রশীদ, সহকারী কমান্ডার শহীদুল আলম মন্টু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন কবির তালুকদার খোকন, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান দরানী, আব্দুর রাজ্জাকসহ শহরের মুক্তিযোদ্ধাবৃন্দ।
এছাড়া ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, স্বরূপকাঠি, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় অনুরূপ দোয়া ও মোনাজাত করা হয়।
পিরোজপুর আফতাব উদ্দিন কলেজে মঙ্গলবার দুপুরে মেজর জিয়াউদ্দিনের রোগ মুক্তি কামনা করে শহরের বিশিষ্ট ব্যক্তিদের অংশ গ্রহণে কলেজের পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক নেতা অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, সাংবাদিক জিয়াউল হাসান, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন ও সাদুল্লাহ লিটন, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল, ডা. সনজিত কুমার মন্ডল, জাফর আলী খান, ব্যবসায়ী আসাদুজ্জামান মিরাজ, চন্দ্র শেখর দে প্রমুখ।
