প্রধান সূচি

মহিষের জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি :

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আমুল পরিবর্তন হয়েছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দুরদর্শীতার কারনে। এ কারনেই আওয়ামী লীগ তথা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

মঙ্গলবার সকালে বাগেরহাট সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মহিষ উন্নয়ন প্রকল্প ও জেলা প্রানী সম্পদ কার্যালয়ের আয়োজনে বাংলাদেশের মহিষের জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচালক ডাঃ মোঃ আইনুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রণালয়ের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ন সচীব কাজী ওয়াছি উদ্দিন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, প্রফেসার ড. ওমর ফারুক, ড. বেল্লাল হোসেন, ডাঃ মোঃ নিজাম উদ্দিন।

অন্যন্যেদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ডাঃ রিয়াজুল হক, বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুজ্জামান খান, বাংলাদেশের একমাত্র মহিষ খামারের পরিচালক ডাঃ লুৎফর রহমান, ডাঃ এম এ সামাদসহ মন্ত্রাণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, প্রাণী সম্পদ বিভাগের বিভাগীয় ও জেলা কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial